
English:
The 5 days of Tabligh Jamaat Jord is going to be a victim of the country’s dirty politics! In order to complete the Biswa Ijtema beautifully and successfully, Jord is organized for five days at least 40 days before the Biswa Ijtema every year. Only tablighi brother who had spent 40 days, 4 months and 1 year participate in this five-day Jord. Since last year 2018, innocent tablighi followers have not been able to properly perform their Jord and Ijtema in Bangladesh according to the guidelines of Central Markaz Nizamudidin, India. Somehow they are being harassed. Sometimes by religious political parties or by country’s biggest political parties. Believing in the belief that “Allah is One, and He is the doers” they silently & digest everything. Taking advantage of their weakness, the political parties of the country’s cheat with them. They forget that this large group of innocent Tablighi followers are citizens of the country. They have the right to vote. Due to the threat of two major political parties to occupy Dhaka on December 10 and the political unrest in the country, the innocent Tablighis have to pay the price. As it has been paid many times since last 2018. Seems Dhaka turn into a battlefield on December 10. Biggest Political Parties won’t ‘seize’ Dhaka on 10 December Inshallah. It’s the will of Allah SWT. So why innocent Tablighi have to pay the price? How long will the country’s political parties make as foolish to the innocent Tablighis? As from last 2018, Alami Shura being given priority to perform Ijtema in the first phase. Now it’s to be forced them stay in Keraniganj instead of Dhaka! To make foolish easy to Innocent Tablighi ! They accept everything easily for shake of Allah SWT. And this is the way to victory. They ready to leave Dhaka on November 29-December 3!
Bengali:
দেশের নোংরা রাজনীতির শিকারে পরিনত হয়েছে তাবলীগ জামাতের ৫ দিনের জোড়! বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতিবছর বিশ্ব ইজতেমার কমপক্ষে ৪০ দিন আগে পাঁচ দিনের জন্য জোড়ের আয়োজন করা হয়। পাঁচ দিনের এই জোড়ে শুধুমাত্র ৪০ দিন, ৪ মাস ও ১ বছর সময় লাগানো সাথীরা অংশ নেন। গত ২০১৮ থেকে, নিরীহ তাবলিগী অনুসারীরা ভারতের কেন্দ্রীয় মারকাজ নিজামুদ্দিনের নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশে তাদের জোড় ও ইজতেমা সঠিকভাবে করতে পারছে না। কোনো না কোনোভাবে হয়রানির শিকার হচ্ছেন। কখনও ধর্মীয় রাজনৈতিক দল বা দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলির দ্বারা৷ “আল্লাহ এক এবং তিনিই কর্তা” এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে তারা নীরবে সবকিছু হজম করে। তাদের এই দূর্বলতার সুযোগে দেশের রাজনৈতিক দলগুলো তাদের ঠকিয়ে থাকে। তারা ভূলে যায় বিরাট গোষ্ঠীর এই নিরীহ Tablighi followers দেশের নাগরিক। তাদের ভোটের অধিকার আছে। বড় দুই রাজনৈতিক দলের আগামী ১০ ডিসেম্বর ঢাকা দখলের হুমকি ও দেশের রাজনৈতিক অস্থিরতার কারনে, নিরীহ Tablighi দের মাশুল দিতে হচ্ছে। যেমনিটি গত ২০১৮ থেকে অনেক বার দিতে হয়েছে। মনে হচ্ছে ১০ ডিসেম্বর ঢাকা রণক্ষেত্রে পরিণত হবে। ১০ ডিসেম্বর বড় রাজনৈতিক দলগুলো ঢাকাকে ‘দখল’ করবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ইচ্ছা। তাহলে নিরপরাধ তাবলীগীদের কেন মূল্য দিতে হবে? আর কতদিন দেশের রাজনৈতিক দলগুলো নিরীহ তাবলিগীদের বোকা বানিয়ে রাখবে? গত ২০১৮ সাল থেকে, প্রথম পর্বে ইজতেমা করার জন্য আলমী শুরাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এখন তাদের ঢাকার পরিবর্তে কেরানীগঞ্জে যেতে বাধ্য করা হচ্ছে! নির্দোষ তাবলিগীকে বোকা বানানো সহজ! তারা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সন্তুষ্টির জন্য সবকিছু সহজে মেনে নেয়। আর এটাই জয়ের পথ। ২৯ নভেম্বর–৩ ডিসেম্বর ঢাকা ছাড়তে প্রস্তুত তারা!
