টঙ্গী বিশ্ব ইজতেমার সফলতার জন্য ৫ দিনের পুরোনোদের জোড়ের অনুমতি | ৫ বছরের অনেক লাঞ্চনা, বঞ্চনা ও হতাশা | ৫ বছরে ৫ পাঁচ জন পুরাতন সাথী খুন | মাননীয় প্রধানমন্ত্রী সমীপে তাবলীগ নিউজের খোলা চিঠি !

Tabligh News 365 Editor Choice:

মাননীয় দেশরত্ন মা হাসিনা।

মহান মালিকের নামে শুরু করছি। অধম একজন মূর্খ জাহেল তাবলীগওয়ালা। অধম জাহেলের সালাম নিবেন। নিজেকে জাহেল বলে শুরু করার কারন এই জন্য যে, আপনার হেফাজত আলেমদের কাছে আমার পরিচয় একজন জাহেল। মাগো, আমার চেতনার গোডাউনে বড়ই চেতনার অভাব। কোন কারনে আমার লেখা আপনার বা আপনার মহামান্য মন্ত্রীদের পছন্দ না হলে আগেই ক্ষমার প্রার্থনা করে রাখছি। মাগো কিছু লিখতে বা বলতে অনেক ডর লাগে। তারপরও সত্য অনেক সময় পেটের মধ্যে চাপা রাখতে পারিনা।

মাগো আপনার কাছে অনেক সত্য সময় মতো পৌঁছায় না। আপনার মহামান্য জনৈক মন্ত্রী মহোদয় অনেক সত্য বোতল বন্দী করে রেখেছেন। উনার জনৈক পীর সাহেবের কারিশমা আর হেফাজত যাদুতে আজ দেশে মূর্খ তাবলীগ ওয়ালাদের বেহাল দশা। মাগো গত বছরে মূর্খ তাবলীগ ওয়ালারা অনেক লাঞ্চনা, বঞ্চনা হতাশার শিকার। কয়েকটি বঞ্চনার উদাহরন আপনার সদয় দৃষ্টির জন্য তুলে ধরলামঃ

() আপনার মহামান্য জনৈক মন্ত্রী মহোদয় গত বছরে জনৈক পীরের আশির্বাদে একটি ননতাবলীগ গোষ্টীকে বিশ্ব ইজতেমার মাঠ ধাপে বরাদ্দ দিয়ে আসছে। আসল তাবলীগ ওয়ালারা শুধু আল্লাহর কাছ থেকে নেওয়া জানে, তাই নিরবে সব হজম করে আসছে। নিরবে গত বছর য় ধাপে ইজতেমাকে মেনে নিয়েছে। ভাবুনতো এটা কত বড়ই বঞ্চনা !

() গত বছরে হেফাজত যাদুতে আসল তাবলীগ ওয়ালারা অনেক মসজিদ মারকাজ থেকে বিতাড়িত হয়েছে। জোরপূর্বক দখল করা হয়েছে আল্লাহ ঘর মসজিদ মারকাজ। জোরপূর্বক মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে দেশীবিদেশী আল্লাহর মেহমানদের।

() এমন একটা গুরুতর বঞ্চনার শিকার মূর্খ তাবলীগ ওয়ালারা যে, আপনার সেই মহামান্য জনৈক মন্ত্রী মহোদয়ের আশীর্বাদে কেন্দ্রীয় কাকরাইল মারকাজ আসল তাবলীগ ওয়ালারা সপ্তাহ আর ননতাবলীগ ওয়ালারা সপ্তাহ অবস্হান করে। এটা কোন কিসিমের বিচার মাগো?

() দেশে জেলার ইজতেমা আয়োজনে আসল তাবলীগ ওয়ালাদের নিয়মিত বাঁধা দেওয়া হয়। ননতাবলীগ ওয়ালারা যেহেতু লোকশূন্য, মাদরাসার আনডা পোলাপাইন দিয়ে কারবার চালায়, তাই জেলায় একটা ইজতেমা ডাকতেও ভয় করে। শুধু ধাপের বিশ্ব ইজতেমা টারগেট। ধাপে ইজতেমার কথা শুইনা নিরীহ ধর্ম ভীরু মানুষ ইজতেমায় শরিক হয়এইটাকে পুঁজি করেই তাদের যত না লম্ফ জম্ফ মাগো!

() মাগো গত বছরে ননতাবলীগআলমী শুরারব্যানারে জংগী হেফাজত নিরীহ তাবলীগওলাকে খুন করেছে। এই বছরেই প্রথম তাবলীগের কোন সাথী পৃথিবীতে খুন হলো। মাগো এটা বড়ই নিষ্ঠুরতা! গত ৫বছরে জন আসল তাবলীগ ওয়ালা শহীদ হয়েছেনঃ

(১) গত ২০১৮ সালের ১ লা ডিসেম্বর ৫দিনের জোড়ে ইসমাইল মন্ডল (রহঃ),

(২) জোড়ের ২ সপ্তাহ পরে বেলাল ভাই (রহঃ) নোয়াখালী,

(৩) হাফেজ আঃ রহিম (রহঃ) কটিয়াদি থানা, কিশোরগঞ্জ,

৪) মিরপুরে একজন অসুস্থ হয়ে মারা যান, নামটি এখন মনে পড়ছে না মাগো,

(৫) আর গত মাসে মো. শামসুল হক (রহঃ) নিউ মার্কেট, ঢাকাতে।

মাগো এই জাতি কি একেলা হেফাজত তাদের দোষর খেলাফত মজলিশ, দাওয়াতুল হক, চরমোনাইদের? তাদের কাছে কি শান্তির ধর্মইসলামলিজ দেওয়া হয়েছে?

মাগো, দাওয়াত তাবলীগের মেহনত সুষ্ঠুভাবে পরিচালনা এবং টঙ্গী বিশ্ব ইজতেমার সফলতার জন্য পুরানা সাথীদের পাঁচ দিনের জোড় আগামী ১৩১৭ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠানের জন্য আপনার পুলিশ বাহিনী অনুমতি প্রদান করেছেন। আসল সফলতা তখনই সম্ভব যখন গত বছরের পূর্বের মতো বিশ্ব ইজতেমার মাঠে তাবলীগের বিশ্ব আমীরকে আপনি দাওয়াত দিয়ে আনবেন। আর দূর করে দিবেন সকল লাঞ্চনা, বঞ্চনা হতাশা!

মাগো এদেশ আমাদের। সকলের সম অধিকারের আপনার ডিজিটাল বাংলাদেশকেস্মার্ট বাংলাদেশতৈরি করতে হলে সকল নাগরিকের সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে আগে। আমরা মূর্খ তাবলীগ, তাই আমরা কাউকে শত্রু মনে করি না। হয়তো আমার লেখা আপনার চোখ পর্যন্ত পেছিবে না। জাতির জনক স্বাধীনতার স্থপতি আপনার বাবার দান করা বিশ্ব ইজতেমার মাঠের বৈষম্য দূর কাকরাইল মারকাজে সম অবস্হান নিশ্চিত সহ সকল লাঞ্চনা, বঞ্চনা হতাশা দূর হবে এই আশায় এই খোলা চিঠি। মহান মালিক আপনার সহায় হউন।

সম্পাদকঃ তাবলীগ নিউজ

Published by tablighnews24.com

Editor & Publisher of Tabligh News 24

Leave a comment