বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ সরকারিভাবে এখন পর্যন্ত চূড়ান্ত আছে।
সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনাব নাসিমুল গনি Tabligh News 24 কে আজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ও ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়েরপন্থিদের অধীনে ও দ্বিতীয় পর্ব সাদপন্থিদের অধীনে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
কাকরাইল মারকাজ সহ দেশের সকল মারকাজের কাজ পূর্বের নিয়মে চলবে বলে তিনি জানান।
