Darul Uloom Deoband Is Not Against Tablighi Jamaat, but Opposes Maulana Saad Kandhlawi’s Controversial and Erroneous Ideologies: Rector Issues Strong Audio Clarification

تبلیغی جماعت کے خلاف نہیں، مولانا سعد کاندھلوی کے متنازع اور غلط نظریات کے خلاف ہے دارالعلوم دیوبند کا موقف: مہتمم صاحب کا دوٹوک آڈیو پیغام

তাবলিগ জামাতের বিরুদ্ধে নয়, আপত্তি মাওলানা সাআদ কান্ধলভীর বিতর্কিত ও ভ্রান্ত মতাদর্শের বিরুদ্ধে: স্পষ্ট অবস্থান জানালেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম

See in Bengali, Urdu & English.

মাওলানা সাআদ কান্ধলবীর ইদানিংয়ের গোমরাহীর ব্যাপারে দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেবের পক্ষ থেকে নতুন বার্তাটির হুবহু অনুবাদ বাংলা, উর্দূ ও ইংরেজিতে।

অনুবাদ: http://www.tablighnews24.com

দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী হাফিযাহুল্লাহ গতকাল দেওবন্দের দাওরায়ে হাদিসে বুখারী শরীফের দারসে প্রসঙ্গক্রমে মওলানা সাআদ কান্ধলবীর গোমরাহীর ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেন।

অতঃপর এটা নিয়ে তার অনুসারীরা, দেওবন্দের মুহতামিমের বিরুদ্ধে প্রোপাগান্ডা সৃষ্টি করে যে, তিনি নাকি তাবলীগের বিরুদ্ধে বলেছেন। 

অথচ তিনি তাবলীগের বিরুদ্ধে বলেননি বরং বলেছেন মাওলানা সাআদ কান্ধলবীর গোমরাহীর বিরুদ্ধে।

অতঃপর স্পষ্টভাবে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হাফিযাহুল্লাহ একটি অডিও বার্তা পাঠান। 

এবং এই অডিও বার্তাটি বেশি বেশি করে প্রচার-প্রসার করতে বলেন।

অডিও বার্তাটি হুবহু অনুবাদসহ নিম্নে তুলে ধরা হলোঃ

بسم الله الرحمن الرحيم

آج دورۂ حدیث میں میری گفتگو کو بعض لوگ پوری تبلیغی جماعت کی مخالفت کا رخ دے رہے ہیں۔ یہ بات درست نہیں ہے۔

অনুবাদ:

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

আজ দাওরায়ে হাদিসে আমার বক্তব্যকে কিছু মানুষ পুরো তাবলিগ জামাতের বিরোধিতার দিকে নিয়ে যাচ্ছেন। এটি সঠিক নয়।

اصل صورتحال یہ ہے کہ ڈیڑھ ماہ کے دوران ملک بھر سے پچاسوں تبلیغی وفود آ چکے ہیں، جو طلبہ سے مل کر دارالعلوم کے موقف کے خلاف خفیہ ذہن سازی کرتے ہیں۔ اساتذۂ کرام کی شان میں نامناسب تبصره کرتے ہیں اور طلبہ کی اسی فکر پر سال اور چلے کی تشکیل کرتے ہیں۔

প্রকৃত অবস্থা হলো, গত দেড় মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চাশেরও বেশি তাবলিগি প্রতিনিধিদল এসেছে। তারা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে দারুল উলুমের অবস্থানের বিরুদ্ধে গোপনে তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত করছে। দেওবন্দের সম্মানিত শিক্ষকদের ব্যাপারে অসম্মানজনক মন্তব্য করছে এবং শিক্ষার্থীদের মধ্যে ঐ চিন্তাধারার ভিত্তিতে সাল তথা এক বছর ও চিল্লার জন্য জামাত তৈরি করছে।

ভোপালের ইজতেমায় সাআদ কান্ধলবীর পক্ষ থেকে উলামায়ে কেরামের বিরুদ্ধে উদ্বেগজনক বক্তব্য। এবং মাওলানা সাআদের ভুল চিন্তাধারার পুনরাবৃত্তি ও আলেমদের অবমাননা। 

دوسری طرف صورتحال یہ ہے کہ چار اکتوبر سن دو ہزار چھبیس کو بھوپال میں جو تقریر کی گئی ہے، اس سے حلقۂ علماء میں شدید بے چینی ہے۔ اس کی وجہ سے دارالعلوم دیوبند وه خطوط آ رہے ہیں۔ لوگ فون سے معلوم کر رہے ہیں۔

অন্যদিকে পরিস্থিতি হলো, ২০২৬ সালের ৪ অক্টোবর ভোপালে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা আলেমসমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এ কারণে দারুল উলুম দেওবন্দে বিভিন্ন চিঠি আসছে। মানুষ ফোন করেও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।

جن غلط افکار و نظریات پر قدغن لگانے کے لیے دارالعلوم دیوبند نے دس سال پہلے اپنا موقف، واضح موقف جاری کیا تھا، انہی غلط افکار کو نہ صرف شدت اور چیلنج کے ساتھ دہرایا گیا ہے، بلکہ عوامی مجمع میں اپنی سطح سے نیچے اترتے ہوئے علماء حق کو جاہل اور سنت کا دشمن کہا گیا۔ اور ان نظریات کی ترویج پر بیعت تک لی گئی ہے۔

যেসব ভুল চিন্তাধারা ও মতবাদের উপর বিধিনিষেধ আরোপ করার জন্য দারুল উলুম দেওবন্দ দশ বছর আগে নিজেদের সুস্পষ্ট অবস্থান প্রকাশ করেছিল, সেই একই ভুল চিন্তাধারাগুলো শুধু কঠোরতা ও চ্যালেঞ্জের সঙ্গে পুনরাবৃত্তি করা হয়নি; বরং জনসমক্ষে নিজ অবস্থান থেকে নিচে নেমে হকপন্থী আলেমদেরকে অজ্ঞ ও সুন্নতে রাসূল সা. এর দুশমন বলা হয়েছে। এমনকি এসব মতাদর্শের প্রচার-প্রসারের ওপর বায়আতও নেওয়া হয়েছে।

کہا جا رہا ہے کہ قلم سے دعوت کا فریضہ ادا نہیں ہوتا، حالانکہ نبی اکرم صلی اللہ علیہ وسلم نے خود شاہان عالم کے نام دعوتی خطوط ارسال فرمائے ہیں۔

মাওলানা সাআদের পক্ষ থেকে বলা হচ্ছে, কলমের মাধ্যমে দাওয়াতের দায়িত্ব পালন করা যায় না। অথচ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পৃথিবীর বিভিন্ন শাসকের কাছে দাওয়াতি চিঠি পাঠিয়েছেন।

মসজিদের বাইরে দ্বীনী তালিমের ব্যাপারে মাওলানা সাআদের গোমরাহীমূলক বক্তব্য।

یہ بھی کہا جا رہا ہے کہ مسجد کے باہر تعلیم و تربیت کا نظام خلاف سنت ہے۔

এ কথাও বলা হচ্ছে যে, মসজিদের বাইরে শিক্ষাদীক্ষায় এই ব্যবস্থাপনা অর্থাৎ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা সুন্নাহবিরোধী।

ان نظریات کی وجہ سے صحابہ کرام رضی اللہ تعالیٰ عنہم سے لے کر آج تک اسلاف کی تمام دینی، دعوتی اور اصلاحی کوششوں کے اوپر محنتوں پر پانی پھیل رہا ہے۔

এসব মতাদর্শের কারণে সাহাবায়ে কেরাম রাযিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমাদের পূর্বসূরি মনীষীদের সকল দ্বীনি, দাওয়াতি ও সংস্কারমূলক প্রচেষ্টার উপর পানি ঢেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ তাঁদের দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমকে নিষ্ফল করে দেওয়া হচ্ছে।

মাওলানা সাআদ কান্ধলবীকে সংশোধনের জন্য সর্বপ্রকারের চেষ্টা করা হয়েছে। 

لہٰذا اب پانی سر سے اونچا ہو چکا ہے۔ اور اتمام حجت ہو چکی ہے۔ ہمارے بہت سے اکابر اصلاحی کوششیں کر چکے ہیں، خطوط لکھ چکے ہیں۔ لیکن تحریفات پر ضد اور اصرار بڑھتا جا رہا ہے۔

সুতরাং এখন পরিস্থিতি সহ্যের সীমা অতিক্রম করে গেছে। তার গোমরাহীর বিষয়টি যথাযথভাবে দলীল প্রমাণের আলোকে সম্পন্ন হয়েছে। 

তাকে আমাদের অনেক আকাবির সংশোধনের চেষ্টা করেছেন, চিঠিপত্রও লিখেছেন। 

কিন্তু তার সংশোধন হওয়া দূরের কথা বরং বিকৃতি ও পরিবর্তনের ব্যাপারে জেদী এবং অনড় মনোভাব ক্রমেই বেড়ে চলেছে।

বর্তমান সময় আলেম সমাজের কর্তব্য।

جماعت کے قدیم اصولوں کے برخلاف من مانے فتوے دیے جا رہے ہیں۔ اس لیے حفاظت دین کی خاطر اب ہر عالم دین کا فریضہ ہے کہ وہ اپنے متعلقین کو اس فتنے سے واقف کرائے۔ اور مدارس کے ذمہ داران اور اساتذہ کو چاہیے کہ وہ اپنے طلبہ کو بھی ان غلط نظریات سے آگاہ کریں۔ ورنہ صورتحال بے قابو ہو جائے گی۔

মাওলানা সাআদ কান্ধলবী একের পর এক তাবলীগ জামাতের প্রাচীন মূলনীতির পরিপন্থী মনগড়া ফতোয়া দিয়ে যাচ্ছেন। 

তাই দ্বীনের হেফাজতের স্বার্থে এখন প্রত্যেক আলেমের দায়িত্ব হলো, তিনি তাঁর সংশ্লিষ্ট ব্যক্তিদের তার এই ফিতনা সম্পর্কে অবহিত করবেন। আর মাদরাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও শিক্ষকদের উচিত, তাঁরাও যেন নিজেদের ছাত্রদেরকে এসব ভুল মতাদর্শ সম্পর্কে অবগত করেন। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তাবলিগ জামাত সম্পর্কে দারুল উলুমের অবস্থানঃ

یہاں ایک بات اور واضح کرنا چاہتا ہوں کہ دارالعلوم دیوبند نے تبلیغی جماعت کی من حیث الجماعت کبھی مخالفت نہیں کی ہے۔ یہ جماعت ہمارے اکابر کی محنت و کڑھن کا پھل تھی، جسے بعض افراد نے اپنے منحرف نظریات کے پھیلاؤ کا ذریعہ بنا لیا ہے۔

এখানে আরও একটি বিষয় স্পষ্ট করতে চাই যে, দারুল উলুম দেওবন্দ সামগ্রিকভাবে কখনো তাবলিগ জামাতের বিরোধিতা করেনি। এই জামাত আমাদের আকাবিরদের পরিশ্রম ও আন্তরিক সাধনার ফসল ছিল। কিন্তু আফসোস বর্তমানে কিছু ব্যক্তি এটিকে নিজেদের গোমরাহী চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার মাধ্যম বানিয়ে নিয়েছে।

দেওবন্দের অবস্থান তাবলীগের বিরুদ্ধে নয় বরং মাওলানা সাদ কান্দলবীর গোমরাহীর বিরুদ্ধে।

ہمارا سارا اختلاف فرد واحد کے باطل نظریات سے ہے، جس پر ایک عرصے سے بندش قائم کرنے کی کوشش کی جا رہی ہے۔ افسوس ہے کہ اصلاح کے بجائے بعض علماء کو چیلنج اور ان کی تحقیر و توہین تک پہنچ گئی ہے۔ اور ایسی باتوں کو آگے پھیلانے پر بیعت لی جا رہی ہے۔

আমাদের যাবতীয় মতবিরোধ একজন ব্যক্তির বাতিল চিন্তাধারাকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে এসব চিন্তাধারা প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, সংশোধনের পরিবর্তে এখন কিছু আলেমকে চ্যালেঞ্জ করা এবং তাঁদের অপমান ও অবমাননা করার পর্যায়ে বিষয়টি পৌঁছে গেছে। এমনকি এসব কথাবার্তা সামনে প্রচার করার জন্যও বায়আত নেওয়া হচ্ছে।

সাধারণ জনগণের পক্ষে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের বক্তব্য শোনা অনুচিত।

اس لیے موجودہ صورتحال میں میری دوٹوک رائے ہے کہ عوام کے لیے اب مولانا محمد سعد صاحب کے بیانات سننا بالکل صحیح نہیں ہے۔

তাই বর্তমান পরিস্থিতিতে আমার সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন মতামত হলো, সাধারণ মানুষের জন্য এখন মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের বক্তব্য শোনা মোটেও সঠিক নয়।

মাওলানা সাদ কান্দলবীর ব্যাপারে দারুল উলুম দেওবন্দের তদন্ত ও সিদ্ধান্ত কোন খণ্ডিত ভিডিও ক্লিপ থেকে নয় বরং পূর্ণ যাচাই বাছাই করেই করা।

یہ بھی علم میں رہنا چاہیے کہ دارالعلوم دیوبند نے کبھی کٹی ہوئی کلپ کی بنیاد پر رائے قائم نہیں کی ہے۔ مولانا سعد کے پورے پورے بیانات کو تفصیل و اطمینان کے ساتھ سنا ہے۔ اس کے بعد رائے قائم کی ہے۔

এ বিষয়টিও জানা থাকা উচিত যে, দারুল উলুম দেওবন্দ কখনো খণ্ডিত কোনো ভিডিও ক্লিপের ভিত্তিতে মতামত প্রদান করেনি। বরং মাওলানা সাদ সাহেবের সম্পূর্ণ বক্তব্যগুলো বিস্তারিতভাবে ও পূর্ণ মনোযোগসহকারে শুনেছে। এরপরই নিজেদের মতামত প্রদান করেছে।

اور ابتدا سے لے کر آج تک کے تمام معاملات اور اس قضیے کی مکمل روداد سات آٹھ جلدوں میں مرتب کر کے دارالعلوم کے محافظ خانے میں محفوظ کر دی گئی ہے۔

আর শুরু থেকে আজ পর্যন্ত মাওলানা সাআদ কান্ধলবীর গোমরাহীর সব বিষয় এবং তার সাথে এই বিরোধের পূর্ণ বিবরণ সাত-আট খণ্ডে সংকলন করে দারুল উলুমের সংরক্ষণাগারে সংরক্ষিত রাখা হয়েছে।

Darul Uloom Deoband’s Rector Issues a Strong New Audio Message on the Controversial Statements and Ideological Deviations of Maulana Saad Kandhlawi

Mufti Abul Qasim Nomani Clarifies: Darul Uloom Deoband Is Not Opposed to Tablighi Jamaat; Its Objection Is Directed at the Erroneous Ideologies of Maulana Saad Kandhlawi

Translation: http://www.tablighnews24.com

Hazrat Allama Mufti Abul Qasim Nomani (Hafizahullah), Rector (Muhtamim) and Sheikhul Hadith of Darul Uloom Deoband, made important remarks concerning the controversial and, in the institution’s assessment, erroneous views of Maulana Saad Kandhlawi during his lesson on Sahih al-Bukhari in the Dawrah-e-Hadith class at Deoband yesterday.

Following his remarks, some of Maulana Saad’s followers allegedly attempted to create propaganda against the Rector of Darul Uloom Deoband, claiming that he had spoken against the entire Tablighi Jamaat.

However, this interpretation is incorrect. He did not speak against Tablighi Jamaat as a whole; rather, his criticism was directed at the views and ideological positions attributed to Maulana Saad Kandhlawi.

Subsequently, the Rector of Darul Uloom Deoband issued a clear audio message and requested that it be widely circulated and disseminated.

The full English translation of the audio message is presented below:

⸻

The Rector’s Audio Message: Full Translation

بسم الله الرحمن الرحيم

“In the name of Allah, the Most Gracious, the Most Merciful.

Today, some people are portraying my remarks during the Dawrah-e-Hadith lesson as opposition to the entire Tablighi Jamaat. This is incorrect.

The actual situation is that, over the past month and a half, more than fifty Tablighi delegations have arrived from different parts of the country. They have been meeting with students and secretly attempting to influence their minds against the position of Darul Uloom Deoband. They have made inappropriate and disrespectful comments about our respected teachers and have been organizing students for one-year commitments and forty-day chillas based on that particular ideology.

Concerns Over Maulana Saad’s Speech at the Bhopal Ijtema

On the other hand, the situation is that a speech delivered in Bhopal on October 4, 2026, has caused serious concern among the community of Islamic scholars. As a result, Darul Uloom Deoband has been receiving letters, and people have also been calling to inquire about the matter.

The very erroneous ideas and ideologies against which Darul Uloom Deoband issued its clear position ten years ago have once again been repeated, not only with greater intensity and defiance but also in a public gathering. In doing so, the speaker stooped to an unacceptable level by describing scholars of truth as ignorant and enemies of the Sunnah. Furthermore, allegiance (Bay’ah) has reportedly been sought to promote these ideologies.

It is being claimed that the responsibility of Dawah cannot be fulfilled through writing. Yet the Noble Prophet Muhammad (peace and blessings be upon him) personally sent letters of invitation to Islam to the rulers of the world.

Erroneous Statements Regarding Religious Education Outside Mosques

It is also being claimed that the system of religious education and training outside mosques is contrary to the Sunnah.

Because of these ideologies, the religious, Dawah-related and reformative efforts of our predecessors—from the Companions of the Prophet (may Allah be pleased with them) to scholars and reformers of the present day—are being undermined. In other words, the dedication and lifelong efforts of generations of Islamic scholars are being rendered fruitless.

Every Possible Effort Has Been Made to Reform Maulana Saad Kandhlawi

The situation has now reached a critical point, and the matter has gone beyond acceptable limits. The necessary process of presenting evidence and establishing the matter has been completed.

Many of our senior Islamic scholars have already made sincere efforts to reform him and have written numerous letters advising him. However, instead of correcting his position, his insistence on these distortions and alterations has continued to grow.

The Responsibility of Islamic Scholars in the Present Circumstances

Arbitrary religious rulings are being issued in disregard of the established principles of the Tablighi Jamaat.

Therefore, in the interest of safeguarding the religion, it is now the responsibility of every Islamic scholar to make those associated with them aware of this fitnah (religious discord).

Similarly, the administrators and teachers of Islamic seminaries should inform their students about these erroneous ideologies. Otherwise, the situation may become uncontrollable.

Darul Uloom Deoband’s Position Regarding Tablighi Jamaat

I would like to clarify one more important point: Darul Uloom Deoband has never opposed Tablighi Jamaat as a collective religious movement.

This Jamaat was the fruit of the dedication, hard work and sincere efforts of our senior Islamic scholars. Unfortunately, certain individuals have turned it into a platform for spreading their own deviant ideologies.

Darul Uloom Deoband’s Objection Is Not Against Tablighi Jamaat, but Against the Erroneous Ideologies of Maulana Saad Kandhlawi

Our entire disagreement concerns the false and erroneous ideologies of a particular individual. Efforts have been underway for a considerable period to restrain and prevent the spread of these ideas.

It is deeply regrettable that, instead of accepting sincere efforts at reform, the matter has escalated to the point where certain Islamic scholars are being challenged, belittled and insulted. Furthermore, allegiance (Bay’ah) is reportedly being sought to propagate such statements and views.

Ordinary Muslims Should Refrain From Listening to Maulana Muhammad Saad’s Speeches

In view of the present circumstances, my clear and unequivocal opinion is that it is no longer appropriate for ordinary members of the public to listen to the speeches of Maulana Muhammad Saad.

Darul Uloom Deoband’s Assessment Was Based on Thorough Investigation, Not Edited Video Clips

It should also be understood that Darul Uloom Deoband has never formed an opinion on the basis of edited or selectively cut video clips.

Rather, the institution has listened to Maulana Saad’s complete speeches in detail and with due care and consideration. Only after thoroughly examining them did it formulate its position.

Furthermore, a comprehensive account of all developments and the entire history of this controversy, from its beginning to the present day, has been compiled into seven or eight volumes and preserved in the archives of Darul Uloom Deoband.”

⸻

Published by: Tabligh News 24

Translation: http://www.tablighnews24.com

Published by tablighnews24.com

Editor & Publisher of Tabligh News 24

Leave a Reply