দেওবন্দের অবস্থানের পক্ষে দুই প্রভাবশালী আলেমের বক্তব্য: মাওলানা সাদকে ঐক্যের আহ্বান বাস্তবে প্রমাণের পরামর্শ

বাংলা সংবাদঃ

মাওলানা সালমান বিজনুরি: তাঁর কারণেই তাবলিগ দ্বিখণ্ডিত; দেওবন্দের সঙ্গে কোনো শত্রুতা নেই, দেওবন্দ পুরো উম্মাহর জন্য রহমত

নিজস্ব প্রতিবেদক | Tabligh News 24

তাবলিগ জামাতের চলমান নেতৃত্ব ও আদর্শিক বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। তাবলিগ জামাতের একাংশের আমির হিসেবে পরিচিত মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্য ও ধর্মীয় ব্যাখ্যা নিয়ে দারুল উলুম দেওবন্দের আপত্তির বিষয়ে এবার নিজেদের অবস্থান তুলে ধরেছেন উপমহাদেশের প্রভাবশালী দুই আলেম—আমিরুল হিন্দ ও জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি সাইয়্যিদ আরশাদ মাদানি এবং দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস মাওলানা সালমান বিজনুরি নকশবন্দি।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত আমিরুল হিন্দ সাইয়্যিদ আরশাদ মাদানি দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানীর বক্তব্য ও মাওলানা সাদ কান্ধলভির বিষয়ে উত্থাপিত অভিযোগের প্রতি সমর্থনমূলক অবস্থান প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অন্যদিকে, বর্তমানে বাংলাদেশ সফররত দারুল উলুম দেওবন্দের বিশিষ্ট মুহাদ্দিস ও উস্তাদুল হাদিস মাওলানা সালমান বিজনুরি নকশবন্দি মাওলানা সাদের বিভিন্ন বক্তব্যের কারণে আকিদা ও দ্বীনি ব্যাখ্যার ক্ষেত্রে যে গুরুতর প্রশ্ন ও আপত্তি তৈরি হয়েছে, সে বিষয়ে দেওবন্দের অবস্থানকে সঠিক বলে উল্লেখ করেছেন।

ঐক্যের আহ্বান মুখে নয়, কাজে প্রমাণ করতে হবে

মাওলানা সালমান বিজনুরি তাঁর সাম্প্রতিক বক্তব্যে বলেন, মাওলানা সাদের ঐক্যের আহ্বান শুধু মুখে বললে হবে না; বাস্তবেও তা প্রমাণ করতে হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, মাওলানা সাদের নেতৃত্ব ও বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করেই তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি ও সংকট তৈরি হয়েছে।

তিনি আরও স্পষ্ট করেন, দারুল উলুম দেওবন্দের সঙ্গে মাওলানা সাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। দেওবন্দ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ থেকে অবস্থান নেয়নি। বরং দ্বীনের সঠিক ব্যাখ্যা, আকিদার সংরক্ষণ এবং আকাবিরে দেওবন্দের প্রতিষ্ঠিত চিন্তাধারা ও কর্মপদ্ধতি রক্ষার স্বার্থেই আপত্তি জানানো হয়েছে।

তাঁর ভাষায়, “দেওবন্দ পুরো উম্মাহর জন্য রহমত স্বরূপ।”

দেওবন্দের আপত্তি তাবলিগ জামাতের বিরুদ্ধে নয়

এর আগে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী তাঁর এক গুরুত্বপূর্ণ অডিও বার্তায় স্পষ্ট করেন, দেওবন্দের আপত্তি সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরুদ্ধে নয়। বরং মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির কিছু বিতর্কিত বক্তব্য, চিন্তাধারা ও সেগুলোর প্রচার নিয়ে প্রতিষ্ঠানের উদ্বেগ রয়েছে।

মুফতি নোমানী জানান, মাওলানা সাদের বক্তব্য সম্পর্কে কোনো খণ্ডিত ভিডিও বা বিচ্ছিন্ন ক্লিপের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়নি; বরং তাঁর পূর্ণাঙ্গ বক্তব্য পর্যালোচনা ও যাচাই-বাছাই করেই দেওবন্দ অবস্থান গ্রহণ করেছে।

তিনি বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাওলানা সাদের বক্তব্য শোনা থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন।

তাবলিগের ভবিষ্যৎ কোন পথে?

সাইয়্যিদ আরশাদ মাদানির সমর্থনমূলক অবস্থান এবং মাওলানা সালমান বিজনুরির সাম্প্রতিক বক্তব্য তাবলিগ জামাতের চলমান বিতর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ধর্মীয় অঙ্গনে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন—ঐক্যের আহ্বান কি কেবল বক্তব্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা, সংশোধন এবং উলামায়ে কেরামের সঙ্গে কার্যকর আলোচনার মাধ্যমে বাস্তব কোনো সমাধান আসবে?

তাবলিগ জামাতের মূল উদ্দেশ্য দাওয়াত, আত্মশুদ্ধি ও দ্বীনি মেহনতকে কেন্দ্র করে। ব্যক্তিকেন্দ্রিক বিরোধ ও নেতৃত্বের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কোরআন-সুন্নাহ এবং উলামায়ে কেরামের দিকনির্দেশনার আলোকে এ দ্বীনি মেহনতের ঐক্য ও মর্যাদা রক্ষা করাই এখন সময়ের দাবি।

সূত্র: সংশ্লিষ্ট আলেমদের বক্তব্য ও সাম্প্রতিক প্রকাশিত সংবাদ।

Published by: http://www.tablighnews24.com


ENGLISH NEWS

Two Influential Islamic Scholars Support Deoband’s Position: Maulana Saad Urged to Prove His Call for Unity Through Actions

Maulana Salman Bijnori: “He is responsible for the division within Tablighi Jamaat”; Deoband has no personal enmity with him and remains a blessing for the entire Ummah

Staff Reporter | Tabligh News 24

The ongoing leadership and ideological controversy within Tablighi Jamaat has entered a new phase following recent remarks by two prominent Islamic scholars: Amir-ul-Hind and President of Jamiat Ulama-i-Hind, Maulana Syed Arshad Madani, and Darul Uloom Deoband’s distinguished Hadith scholar, Maulana Salman Bijnori Naqshbandi.

Maulana Syed Arshad Madani, who is currently visiting the United States, has reportedly expressed agreement with the concerns raised by Darul Uloom Deoband’s Muhtamim, Mufti Abul Qasim Nomani, regarding certain statements and religious positions attributed to Maulana Muhammad Saad Kandhlawi, who is regarded as the Amir by one faction of Tablighi Jamaat.

Meanwhile, Maulana Salman Bijnori Naqshbandi, a senior Hadith teacher at Darul Uloom Deoband and currently visiting Bangladesh, has reaffirmed that Deoband’s position regarding the controversial statements attributed to Maulana Saad is justified.

“Unity Must Be Demonstrated Through Actions, Not Just Words”

In his recent remarks, Maulana Salman Bijnori emphasized that Maulana Saad’s repeated calls for unity must be demonstrated through practical actions rather than remaining mere verbal appeals.

According to Maulana Bijnori, the leadership and statements of Maulana Saad have been central to the division and ongoing crisis within Tablighi Jamaat.

He also made it clear that Darul Uloom Deoband has no personal hostility or animosity toward Maulana Saad.

The institution’s objections, he explained, are rooted in concerns about religious interpretation, matters of Aqeedah, and the preservation of the established scholarly principles and methodology of the senior Deobandi scholars.

He described Darul Uloom Deoband as:

“A blessing for the entire Ummah.”

Deoband’s Objections Are Not Against Tablighi Jamaat

Earlier, Darul Uloom Deoband’s Muhtamim and Sheikhul Hadith, Mufti Abul Qasim Nomani, issued an important audio clarification explaining that the institution’s position should not be interpreted as opposition to Tablighi Jamaat as a whole.

Rather, the concerns specifically relate to certain controversial statements, interpretations, and ideological positions attributed to Maulana Muhammad Saad Kandhlawi.

Mufti Nomani also clarified that Darul Uloom Deoband did not reach its conclusions based on selectively edited video clips. Instead, the institution carefully examined Maulana Saad’s complete speeches before establishing its position.

He further advised ordinary Muslims to refrain from listening to Maulana Saad’s speeches under the prevailing circumstances.

What Lies Ahead for Tablighi Jamaat?

The reported supportive position of Maulana Syed Arshad Madani, together with Maulana Salman Bijnori’s recent remarks, has added significant weight to the ongoing discussion surrounding Tablighi Jamaat’s leadership and ideological direction.

The central question remains: Will calls for unity be translated into meaningful action through clarification, correction of disputed statements, and constructive engagement with senior Islamic scholars?

The mission of Dawah and Tabligh is greater than any individual. Preserving its religious principles, scholarly heritage, and unity through the guidance of the Quran, Sunnah, and qualified Islamic scholars remains a crucial responsibility.

Published by: http://www.tablighnews24.com


اردو خبر

دو ممتاز علماء کی جانب سے دارالعلوم دیوبند کے موقف کی تائید؛ مولانا سعد کو اتحاد کا دعویٰ عملی طور پر ثابت کرنے کا مشورہ

مولانا سلمان بجنوری: تبلیغی جماعت کی تقسیم کے ذمہ دار مولانا سعد ہیں؛ دیوبند کو ان سے کوئی ذاتی دشمنی نہیں، دارالعلوم دیوبند پوری امت کے لیے رحمت ہے

خصوصی نمائندہ | تبلیغ نیوز 24

تبلیغی جماعت کے اندر جاری قیادت اور نظریاتی اختلافات کے معاملے میں ایک نئی پیش رفت سامنے آئی ہے۔ امیر الہند اور جمعیت علمائے ہند کے صدر حضرت مولانا سید ارشد مدنی اور دارالعلوم دیوبند کے ممتاز استاذ الحدیث حضرت مولانا سلمان بجنوری نقشبندی نے مولانا محمد سعد کاندھلوی کے بعض بیانات اور ان کے حوالے سے اٹھائے جانے والے دینی و علمی اعتراضات کے سلسلے میں دارالعلوم دیوبند کے موقف کی حمایت کی ہے۔

اس وقت امریکہ کے دورے پر موجود امیر الہند مولانا سید ارشد مدنی نے دارالعلوم دیوبند کے مہتمم حضرت مفتی ابوالقاسم نعمانی کے موقف اور مولانا سعد کے حوالے سے اٹھائے گئے اعتراضات کی تائید کی ہے، ایسی اطلاعات سامنے آئی ہیں۔

دوسری جانب اس وقت بنگلہ دیش کے دورے پر موجود دارالعلوم دیوبند کے ممتاز استاذ الحدیث حضرت مولانا سلمان بجنوری نقشبندی نے مولانا سعد کے بعض بیانات میں عقیدہ اور دینی تشریحات کے حوالے سے پائی جانے والی سنگین بے اعتدالیوں پر دارالعلوم دیوبند کے موقف کو درست قرار دیا ہے۔

اتحاد کا دعویٰ صرف زبان سے نہیں، عمل سے ثابت کرنا ہوگا

مولانا سلمان بجنوری نے اپنے حالیہ بیان میں کہا کہ مولانا سعد کی جانب سے اتحاد کی دعوت صرف زبانی نہیں ہونی چاہیے بلکہ انہیں اپنے عمل سے بھی اسے ثابت کرنا ہوگا۔

ان کے مطابق تبلیغی جماعت میں تقسیم اور موجودہ انتشار کی بنیادی وجہ مولانا سعد کی قیادت اور ان کے بعض بیانات ہیں۔

انہوں نے واضح کیا کہ دارالعلوم دیوبند کو مولانا سعد سے کوئی ذاتی دشمنی نہیں ہے۔ دیوبند کا اختلاف کسی ذاتی عناد یا دشمنی کی بنیاد پر نہیں بلکہ دینی تشریحات، عقائد اور اکابر دیوبند کے علمی و عملی منہج کے تحفظ کے حوالے سے ہے۔

ان کے الفاظ میں:

’’دارالعلوم دیوبند پوری امت کے لیے رحمت ہے۔‘‘

دیوبند کا اختلاف پوری تبلیغی جماعت سے نہیں

اس سے قبل دارالعلوم دیوبند کے مہتمم اور شیخ الحدیث حضرت مفتی ابوالقاسم نعمانی نے اپنے اہم آڈیو پیغام میں واضح کیا تھا کہ دارالعلوم دیوبند کا اختلاف پوری تبلیغی جماعت سے نہیں بلکہ مولانا محمد سعد کاندھلوی کے بعض متنازع بیانات، نظریات اور ان کی تشہیر سے متعلق ہے۔

مفتی ابوالقاسم نعمانی نے یہ بھی واضح کیا کہ دارالعلوم دیوبند نے کسی کٹی ہوئی ویڈیو یا مختصر کلپ کی بنیاد پر اپنا موقف قائم نہیں کیا، بلکہ مولانا سعد کے مکمل بیانات کو تفصیل سے سننے اور تحقیق و جائزے کے بعد اپنی رائے قائم کی ہے۔

انہوں نے موجودہ حالات میں عام مسلمانوں کو مولانا سعد کے بیانات سننے سے گریز کرنے کا مشورہ بھی دیا۔

تبلیغی جماعت کا مستقبل کس سمت جائے گا؟

مولانا سید ارشد مدنی کی مبینہ تائید اور مولانا سلمان بجنوری کے حالیہ بیان نے تبلیغی جماعت کے اندر جاری اختلافات اور قیادت کے تنازعے کو ایک نئی بحث میں تبدیل کر دیا ہے۔

اب بنیادی سوال یہ ہے کہ کیا اتحاد کی دعوت محض زبانی دعوے تک محدود رہے گی یا متنازع بیانات کی وضاحت، اصلاح اور اکابر علماء کے ساتھ سنجیدہ مشاورت کے ذریعے عملی حل سامنے آئے گا؟

دعوت و تبلیغ کا عظیم کام کسی ایک فرد کی ذات یا قیادت سے بڑا ہے۔ قرآن و سنت، اکابر علماء کی رہنمائی اور دینی اصولوں کی روشنی میں اس مبارک محنت کی وحدت، وقار اور اصل منہج کی حفاظت وقت کی اہم ضرورت ہے۔

اشاعت: http://www.tablighnews24.com

Published by tablighnews24.com

Editor & Publisher of Tabligh News 24

Leave a Reply